অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
রাজশাহী, বাঘা:
দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে অত্যন্ত আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের ইলম অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র, তাকওয়া ও নৈতিকতার আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, পরিশ্রম, অধ্যবসায় ও আল্লাহর ওপর তাওয়াক্কুলই সফলতার মূল চাবিকাঠি। এই সম্মাননা শিক্ষার্থীদের মাঝে আরও বেশি অধ্যবসায়, প্রতিযোগিতার মনোভাব এবং উৎকর্ষ সাধনের অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দারুল হুদা ইসলামী কমপ্লেক্স কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও ইসলামী আদর্শ বিকাশে বিভিন্ন উৎসাহমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।