অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিজ্ঞপ্তি
অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিজ্ঞপ্তি
সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী বুধবার, ১৫ জুলাই ২০২৬ তারিখে, ইন শা আল্লাহ, অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে মেধা, নিয়মানুবর্তিতা, উত্তম চরিত্র, নিয়মিত উপস্থিতি এবং অন্যান্য ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।
সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
অনুষ্ঠানের সময়সূচি:
📅 তারিখ: ১৫ জুলাই ২০২৬ (বুধবার)
🕘 সময়: সকাল ৯:০০ ঘটিকা
📍 স্থান: দারুল হুদা সেন্ট্রাল মসজিদ
আপনাদের আন্তরিক উপস্থিতিই শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও উৎসাহের অন্যতম উৎস। মহান আল্লাহ তাআলার নিকট দোয়া, তিনি যেন আমাদের শিক্ষার্থীদের ইলম, আমল ও উত্তম আখলাকে সমৃদ্ধ করে দ্বীনের যোগ্য খাদেম হিসেবে কবুল করেন। আমীন।
— কর্তৃপক
দারুল হুদা ইসলামী কমপ্লেক্স